২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে ট্রাক উল্টে ৩ ঘন্টা যানবাহন চলাচল বন্ধ

মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কের বরংগাইল বাসস্ট্যান্ডের কাছে মঙ্গলবার সকালে মালবোঝাই একটি ট্রাক উল্টে গেলে রাস্তায় তিন ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। এসময় দুর্ঘটনাস্থলের উভয় পাশে পাঁচ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2005, 04:51 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

পুলিশ জানায়, সয়াবিন তেল ও রংয়ের ড্রাম ভর্তি অতিরিক্ত মালামাল বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ওপরে উল্টে যায়। এতে সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকে।

পরে সড়ক ও জনপথ কর্মীরা ট্রাকটি উদ্ধারের পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।