২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে বাস এবং বেবিট্যাক্সির মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে চারজন একই পরিবারের।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2005, 03:30 PM

Updated : 26 Apr 2022, 05:52 PM

পুলিশ জানায়, মঙ্গলবার সকাল সোয়া নয়টায় দাউদকান্দির পাচিয়া বাসস্ট্যান্ডের কাছে গৌরিপুর থেকে দাউদকান্দি আসার পথে যাত্রীবাহী একটি বেবিট্যাক্সির (চট্ট -মেট্রো-দ-০২-৮৯৭০) সাথে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই চালক সেলিম (৪৫) , যাত্রী রফিকুল ইসলাম (৫৫) ও তার পুত্র সামসুদ্দোহা মারা যায়।

হাসপাতালে  নেওয়ার পর রফিকুল ইসলামের বৃদ্ধা মা আবেদা খাতুন (৬৫) ও তার ভাই রুহুল আমিন মারা যায়। এছাড়া দুর্ঘটনায় গুরুতর আহত রফিকুল ইসলামের স্ত্রীকে গৌরিপুর হাসপাতাল থেকে দুপুরে ঢাকায় প্রেরণ করা হয়েছে। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক বাসটিকে আটক করে। তবে বাসের চালক ও হেলপার পলাতক রয়েছে।

এ ব্যাপারে দাউদকান্দি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।