২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরসিসিআই কার্যক্রম সংক্রান্ত হাইকোর্টের নির্দেশের ওপর সুপ্রীম কোর্টের স্থগিতাদেশ

রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (আরসিসিআই) এর ১৮ জন নির্বাচিত পরিচালকের কার্যক্রম চালানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে হাইকোর্টের দেয়া নির্দেশ সুপ্রীম কোর্ট দুই সপ্তাহের জন্য স্থগিত করেছেন।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2005, 09:00 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালকদের দায়ের করা একটি আবেদনের  শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ জেআর মোদাচ্ছির হোসেন, বিচারপতি ফজলুল করিম এবং বিচারপতি আমিরুল কবির চৌধুরীর সমন্বয়ে গঠিত আপীল বিভাগের একটি বেঞ্চ এই স্থগিতাদেশ দেন।

আরসিসিআই’র সদস্য জিয়াউল হক টুকুর দায়ের করা একটি রিট আবেদনের ভিত্তিতে গত ২৮ ফেব্রæয়ারি ঘোষিত রাজশাহী চেম্বারের নির্বাহী পরিষদের নির্বাচনের ফলাফল কেন অবৈধ ঘোষণা করা হবে না, এই মর্মে গত ২ জুলাই হাইকোর্ট একটি রুল জারি করেন। এছাড়া হাইকোর্ট আগামী ২১ আগষ্ট অনুষ্ঠিতব্য এফবিসিসিআই নির্বাচনে রাজশাহী চেম্বারকে অংশগ্রহন করতে না দেয়ারও নির্দেশ প্রদান করেন।

রিট আবেদনে জিয়াউল হক টুকু এ বছর ২৭ ফেব্রæয়ারি অনুষ্ঠিত আরসিসিআই নির্বাচনে তালিকাভুক্ত ৮৫১ জন ভোটারের মধ্যে ১৩৪ জনকে অবৈধ উল্লেখ করে নির্বাচনের ফলাফল বাতিলের আবেদন জানান। ২৮ ফেব্রæয়ারি নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

এর আগে ৩ ফেব্রæয়ারি জিয়াউল হক টুকু নির্বাচনে জাল ভোট দেয়া হতে পারে, এই মর্মে এফবিসিসিআই প্রতিষ্ঠিত আরবিট্রেশন ট্রাইবুনালে একটি অভিযোগ দায়ের করেন। নিয়মানুযায়ী, তিন মাসের মধ্যে এই অভিযোগ করার কথা থাকলেও সালিশী আদালত নির্দিষ্ট সময়ের মধ্যে এর নিষ্পত্তি করতে ব্যর্থ হয়।

পিটিশনে আরসিসিআই’র ১৮ জন পরিচালক ও সচিবসহ মোট ২৩ জনকে বিবাদী করা হয়।

আদালতে রাজশাহী চেম্বারের পক্ষে অ্যাডভোকেট খন্দকার মাহবুবউদ্দিন আহমেদ এবং জিয়াউল হক টুকুর পক্ষে ব্যারিষ্টার শফিক আহমদ ও অ্যাডভোকেট হাফিজুল আলম মামলা পরিচালনা করেন।