মুন্সীগঞ্জের ইউপি চেয়ারম্যান মনোয়ার হত্যা মামলার রায় মঙ্গলবার
মুন্সীগঞ্জের শ্রীনগর থানার বাঘড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনোয়ার আলীসহ পাঁচজনকে ছিনিয়ে নিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলার রায় দেয়া হচ্ছে মঙ্গলবার। ঢাকার এক নং দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন এ রায় দেবেন।
২০০১ সালের ৭ জুলাই ইউপি নির্বাচন নিয়ে দন্দ্বের জের হিসাবে মনোয়ার আলীসহ পাঁচ জনকে দিনে দুপুরে কুপিয়ে, পিটিয়ে ও গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের পর ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আইয়ুব আলীসহ ১০৮ জনকে আসামী করে চার্জশীট দাখিল করা হয়।
গত বছরের ১৬ মে এই মামলা মুন্সীগঞ্জ থেকে ঢাকার এক নং দ্রুত বিচার ট্রাইবুনালে স্থানান্তরিত করা হয়।
