২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইন মন্ত্রীর সাথে ভারতীয় সংসদীয় দলের সাক্ষাৎ

আইন, বিচার ও সংসদ বিষয় মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ভারত ও বাংলাদেশের অভিন্ন নদীর পানি সর্বোচ্চ সঠিক ব্যাবহারের লক্ষ্যে আঞ্চলিকভাবে সমনি¦ত পানি ব্যবস্থাপনা কৌশল প্রণয়ন করা প্রয়োজন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2005, 09:03 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

দু’দেশের মধ্যে বিদ্যমান সমস্যা সমাধানে দ্বিপাক্ষিক সংলাপের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

ঢাকায় সফররত আট সদস্যবিশিষ্ট ভারতীয় সংসদীয় প্রতিনিধিদল সোমবার সচিবালয়ে আইন মন্ত্রীর সাথে সাক্ষাৎ করলে  তিনি একথা বলেন।

ভারতের সংসদ বিষয়ক এবং প্রতিরক্ষা প্রতিমন্ত্রী ও ডেপুটি চিফ হুইপ বিজয় কৃষ্ণ হাণ্ডিক প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বীণা সিক্রি এ সময় উপস্থিত ছিলেন।

দুদেশের মন্ত্রী পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং দ্বিপাক্ষিক সমস্যা নিরসনে যৌথভাবে সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের ওপর জোর দেন।

আইনমন্ত্রী স¦াধীনতা যুদ্ধে ভারতের সমর্থন এবং জনগণের সহযোগিতার কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করে বলেন আন্তর্জাতিক বিশ্বে ভারতের অবস্থান সুদৃঢ় এবং নেতৃত্ব দানের সুযোগ নিতে হলে প্রতিবেশী দেশগুলোর সাথে সুসম্পর্ক এবং সহযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে হবে। তিনি বলেন, দক্ষিণ এশিয়াকে শক্তিশালী অবস্থানে নিতে হলে বড় দেশ হিসেবে ভারতকে পার্শ্ববর্তী ক্ষুদ্র দেশগুলোর আস্থা অর্জন করা উচিত।

দু’দেশের মধ্যে বাণিজ্যিক ভারসাম্যহীনতা কমাতে ভারতের বাজারে বাংলাদেশী পণ্য প্রবেশের সুযোগ বৃদ্ধি করার জন্য মওদুদ আহমদ সেদেশের মন্ত্রীর প্রতি আহ্বান জানান। উভয় মন্ত্রী এ সময় দু’দেশের সাং¯কৃতিক কার্যক্রম বিনিময় এবং জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেন।

আলোচনাকালে আইনমন্ত্রী বাংলাদেশের বিচার ব্যবস্থার সামগ্রিক উন্নয়ন ও বিচার বিভাগের পৃথকীকরণে ভারতের অভিজ্ঞতাকে কাজে লাগানোর আগ্রহ ব্যক্ত করে বলেন দু’দেশের কর্মকর্তা, বিচারক ও আইনজীবীদের মধ্যে মতবিনিময় বাড়ানোর মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ায় বিদ্যমান প্রায় একই ধরণের বিচার ব্যবস্থার উন্নয়ন সম্ভব।