২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৬ জুলাই হরতাল সফল করতে সিপিবির আহ্বান

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতৃবৃন্দ পাট ও পাট - শিল্প রক্ষাসহ  শ্রমিক কর্মচারি আহূত আগামী ১৬ জুলাই দেশব্যাপী হরতাল সফল করার  আহ্বান জানিয়েছেন ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2005, 06:39 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

সিপিবি নেতৃবৃন্দ চালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি জোট সরকারের ব্যর্থতা হিসেবে উল্লেখ করে বলেছেন, মূল্যবৃদ্ধি সম্পর্কে সংসদে প্রধানমন্ত্রীর ভাষণ মজুতদার ও মুনাফাখোরদের উৎসাহিত করবে।

তারা বলেন, নাইকোর মতো বহুজাতিক কোম্পানি দেশের সম্পদ ধ্বংসের খেলায় মেতেছে। এখনই জনগণের প্রতিরোধ গড়ে তুলে জাতীয় সম্পদ রক্ষা করতে হবে।

সোমবার বিকেলে ডেমরাঘাট প্রাঙ্গনে আবুল বাছেতের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি ঢাকা মহানগর কমিটির সভাপতি মাহবুব আলম, সাজ্জাদ জহির চন্দন, আব্দুল কাদের, জলি তালুকদার প্রমুখ।

সমাবেশে নেতৃবৃন্দ নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কারের দাবি জানিয়েছেন।