২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাপান সফরে প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পাঁচ দিনের জাপান সফরে সোমবার সকালে ঢাকা ত্যাগ করেছেন। জাপানে অবস্থানকালে ১৪ জুলাই তিনি জাপানি প্রধানমন্ত্রী জুনিচিরো কোইজুমির সাথে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা করবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2005, 11:37 AM

Updated : 26 Apr 2022, 05:51 PM

সকাল নয়টা ৫০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে করে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা জাপানের উদ্দেশে রওনা দেন। এ সময় বিমানবন্দরে মন্ত্রীপরিষদের সদস্য, মেয়র, কূটনীতিক ও উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী আগামী ১৫ জুলাই দেশে ফিরে আসবেন।