মানিকগঞ্জে ২ চাঁদাবাজ গ্রেফতার
কালা জাহাঙ্গীরের নামে চাঁদাবাজি করার সময় ডিবি পুলিশ রোববার মানিকগঞ্জ থেকে মাদারীপুরের দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত দুই চাঁদাবাজের নাম ফারুক ও নাসির। তাদের বাড়ি মাদারীপুর জেলার রাজৈর উপজেলার নন্দী গ্রামে।
পুলিশ জানায়, এ দুজন ফোনে মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী শামসুল হকের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে।
এ ব্যাপারে পুলিশকে জানানো হলে আগে থেকে ওৎ পেতে থাকা ডিবি পুলিশের একটি দল চাঁদাবাজদের ২৫ হাজার টাকাসহ হাতেনাতে ধরে ফেলে।
এ ব্যাপারে মানিকগঞ্জ সদর থানার একটি চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে।
