২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ২

ফেনী জেলার সোনাগাজীতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুই যুবক নিহত হয়েছে। ডাকাত দলের আহত এক সদস্যকে মুমূর্ষু অবস্থায় সোনাগাজী থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2005, 07:25 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

পুলিশ ও এলাকাবাসী জানায়, ধলিয়া ইউয়িনের দৌলতপুর গ্রামের হাফেজ আহমদ’র ছেলে রুবেল (২০) ও মো. মোস্তফার ছেলে সুজন(২২) ও ফারুকের নেতৃত্বে ৭/৮ জনের একটি বাহিনী ডাকাতির প্রস্তুতির সময় গ্রামবাসী তাদের ধরে গণপিটুনী দেয়। পিটুনির সময় আরও ৫/৬ জন পালিয়ে গেছে। গণপিটুনিতে  মারাত্মক আহত রুবেল ও সুমন  ভোর রাতে মারা যায়। আহত ফারুককে ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা এলাকাবাসীর নামে হত্যা মামলা করায় এলাকায় পুলিশি আতংক বিরাজ করছে।

অপরদিকে যে বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল সে বাড়ির গৃহকর্তা শাহাবুদ্দিনের মা হোসনে আরা বেগম বাদি হয়ে সোনাগাজী থানায় ডাকাতি মামলা করেছেন। তবে পুলিশের ভয়ে তারা গ্রাম থেকে পালিয়ে গেছেন।