২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীর আত্মহত্যা

এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে ওয়াহিদ হোসেন বাবু (১৮) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2005, 07:18 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

পুলিশ জানিয়েছে, গত ৯ জুলাই শনিবার ময়মনসিংহ শহরের কাঁচিঝুলি কাঁটাখালি এলাকার সেলুন কর্মচারী তারা হোসেনের পুত্র বাবু পরীক্ষার ফল জানতে বাসা থেকে বের হয়। অনেক রাতেও সে বাড়ি ফিরে না আসায় লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করে। পরে রাত ১০ টার দিকে বাসার ২০-২৫ গজ দূরে জয়নুল আবেদীন সংগ্রহশালার কাছে একটি গাছে তাকে ঝুলে থাকতে দেখা যায়।

খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ তার লাশ উদ্ধার করে। বাবু গত বছরও পরীক্ষায় অকৃতকার্য হয়েছিল। পরপর দু’বার ফেল করায় সে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।