২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উলফা ঘাঁটি থেকে চুরি হয়ে যাওয়া গ্রেনেড এখন ঢাকার সন্ত্রাসী গ্র“পের হাতে: ক্রসফায়ারে নিহত নজরুল

গত বছর শেরপুরের ঝিনাইগাতি সীমান্তের ওপারে ভারতীয় ভূখন্ডে অবস্থিত উলফার ঘঁাঁটি থেকে হারিয়ে বা চুরি হয়ে যাওয়া বিপুল পরিমাণ গ্রেনেডের ‘লট’ এখন ঢাকার বিভিন্ন সন্ত্রাসী গ্র“পের হাতে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2005, 06:33 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

এ মাসের তিন তারিখ সাভারের বড়দেশী গ্রামে র্যাবের সাথে বন্দুকযুদ্ধের ঘটনায় নিহত নজরুল ইসলামের (২৮) জবানবন্দিতে এ চাঞ্চল্যকর তথ্য জানা যায়।  

র্যাব সূত্র জানায়, মৃত্যুর আগে নজরুল র্যাবকে জানিয়েছিলো, ঝিনাইগাতি সীমান্তের ওপারে ভারতীয় ভূ-খন্ডে স্থানীয় উলফা নেতা রঞ্জু ওরফে রতন সিং এর ঘাঁটি থেকে এই গ্রেনেডগুলো গত বছর চুরি হয়। সে সময় ওই ঘাঁটিতে অন্তর্দ্বন্দ্বে কয়েকজন উলফা কর্মী নিহতও হয়েছিলো বলে নজরুল জানায়।

মৃত্যুর আগে রিমান্ডে থাকা নজরুল আরো জানায়, উলফা ঘাঁটি থেকে চুরি বা হারিয়ে যাওয়া গ্রেনেডের ‘লট’ বিভিন্ন হাত ঘুরে ঢাকায় বিভিন্ন সন্ত্রাসী গ্র“পের হাতে পৌঁছেছে। । 

গত ২৭ মে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে র্যাব ও বিডিআর এর সন্ত্রাস বিরোধী যৌথ অভিযানকালে র্যাব সদস্যরা ঝিনাইগাতির ঘন বনে অভিযান পরিচালনা করলেও রঞ্জু বা তার কোনো সহযোগিকে ধরতে পারেনি।

জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসায়ী নজরুল র্যাবকে জানিয়েছিলো, ঝিনাইগাতি থেকে চুরি বা হারিয়ে যাওয়া গ্রেনেডের লট থেকে সাতটি গ্রেনেড তার কাছে আসে। তবে কার মাধ্যমে নজরুল গ্রেনেডগুলো পেয়েছিলো তদন্তের স্বার্থে সে সম্পর্কে র্যাব কোনো তথ্য জানাতে রাজি হয়নি।

নজরুলের মৃত্যুর আগে পরে র্যাব তার হেফাজতে থাকা চারটি গ্রেনেড সাভারের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন সময় উদ্ধার করেছে।

গত ২৩ জুন পুলিশ নজরুলকে তার সহযোগি বিল্লাল (৩২) সহ বড়দেশী গ্রাম থেকে গ্রেফতার করে। র্যাব সদস্যরা তার স্বীকারোক্তি অনুযায়ী ৩ জুলাই একই গ্রাম থেকে উদ্ধার করেছিলো একটি আরজেস মডেলের গ্রেনেড।

এছাড়া, গত ৯ জানুয়ারি সাভারের আমিনবাজারের বস্তি থেকে উদ্ধার করা হয় একটি গ্রেনেড ও হাতির দাঁত। তখন গ্রেফতার হয় মোহাম্মদ হোসেন (৪০), আবদুর রহিম (৪৮) এবং মোহাম্মদ মামুন (২৫)। এদের মধ্যে প্রধান আসামী হোসেনের বাড়ি শেরপুরে। হোসেনের দেয়া তথ্য অনুযায়ী র্যাবের কয়েকটি দল শেরপুরে পরদিনই অভিযান চালায়। কিন্তু কাউকে আটক করতে পারেনি।

সাভার থেকে এ পর্যন্ত উদ্ধারকৃত সবগুলো গ্রেনেড আরজেস মডেলের।

র্যাবের এক শীর্ষ কর্মকর্তা জানান, গত ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে বিস্ফোরিত, সিলেটে ব্রিটিশ হাইকমিশনারের ওপর নিক্ষিপ্ত, বাড্ডার কুড়িল এবং চট্টগ্রামের ১০ ট্রাক অস্ত্রের সাথে উদ্ধারকৃত গ্রেনেডগুলো একই মডেলের।