কলকাতার ন্যাশনাল লাইব্রেরি টিনএজারদের জন্য উন্মুক্ত
টিনেজারদের জন্য প্রথমবারের মত উন্মুক্ত করে দেওয়া হচ্ছে কলকাতার ভারতীয় ন্যাশনাল লাইব্রেরি। ১৯০৩ সালে প্রতিষ্ঠিত এই লাইব্রেরিটি কলকাতাবাসীদের একটি জনপ্রিয় স্থান।
লাইব্রেরি পরিচালক সুধেন্দু মন্ডল বলেন, এখন থেকে ১৬ বছর এবং তার ওপরের যে কেউ আমাদের লাইব্রেরির সদস্য হয়ে এর সুযোগ সুবিধা ভোগ করতে পারবে।
তিনি আরও জানান, স্কুল শিক্ষার্থীদের অভিভাবকগণ তাদের ছেলেমেয়েদেরকে লাইব্রেরির সদস্য করে নেওয়ার জন্য আমাদের কাছে আনুরোধ করে আসছিলেন। লাইব্রেরির সুবিধা নিয়ে তারা বিভিন্ন বিষয়ে গবেষণা করতে সক্ষম হবে এ বিবেচনা থেকে আমরা তাদের লাইব্রেরির সদস্য হবার জন্য বয়সের যে বাধা ছিল তা তুলে দিয়েছি।
মন্ডল আরও বলেন, শহরের একটি বিখ্যাত স্কুলের একাদশ শ্রেনী একজন ছাত্র একদিন আমাকে প্রশ্ন করে বলে, ভারতের সর্ববৃহৎ গ্রন্থাগারটি কেন তারা শুধুমাত্র বয়েসের সীমাদ্ধতার জন্য ব্যবহার করতে পারবে না।
উচ্চ মাধ্যমিক স্কুল পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষমান অসংখ্য ছাত্রছাত্রী লাইব্রেরির সদস্য হবার জন্য আমাদের কাছে এসেছে। কিন্তু ওই একটি মাত্র কারণে আমরা তাদের জন্য কিছুই করতে পারিনি।
মন্ডলের জানান, টিনেজারদের সদস্য করবার জন্য একটি প্রস্তাব কেন্দ্রীয় সাংস্কৃতিক মন্ত্রণালয়ের কাছে করা হলে তারা সেটা অনুমোদন করেছে।
বর্তমানে উচ্চমাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীরা বিভিন্ন প্রতিষ্ঠান বিশেষ করে ব্রিটিশ কাউন্সিলের লাইব্রেরি, রামকৃষ্ণ মিশন ইনিস্টিটিউট অব কালচার এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে।
কিন্তু এই সকল গ্রন্থাগারে বিশেষ করে ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরি সেবার মূল্য অনেক হওয়ায় অনেকের পক্ষে সেখানে যাওয়া সম্ভব হয় না। অন্যদিকে ন্যাশনাল লাইবেকরির পাঠাগার ব্যাবহার করতে কোন প্রকার অর্থ ব্যয় করতে হবে না।
ন্যাশনাল লাইব্রেরি আশা করছে, এ মাসের শেষ নাগাদ নতুন রেজুলেশন তৈরি হবার পর তারা প্রতিদিন আরও পাঁচশ’ জন নতুন পাঠক করতে পারবে।
ভারতের সর্ববৃহৎ এ গ্রন্থাগারটিতে ২০ লাখ ৫০ হাজার বই এবং ৩০ লাখেরও বেশি ম্যাগাজিন ও সাময়িকী রয়েছে।
