মীরপুরে দুর্বৃত্তদের গুলিতে গৃহবধূ খুন
রাজধানীর মীরপুর এলাকায় রোববার সকালে সন্ত্রাসীরা এক গৃহবধূকে গুলি করে হত্যা করেছে।
জানা যায়, গৃহবধূ নাজমা আক্তার কাকলিকে (৩০) মীরপুরের ১৫/ডি ব্লকের ৩/৫ বাড়ির সামনে দুর্বৃত্তরা গুলি করে। নিহত নাজমা আক্তারের স্বামী আলমগীর হোসেন ও তার পিতার নাম নুরুল ইসলাম। গুলিবিদ্ধ অবস্থায় নাজমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল সূত্র জানায়, নাজমা আক্তারের কাঁধে একটি গুলি লেগেছিল।
নিহত নাজমা আক্তারের পরিবার তার গুলিবিদ্ধ হওয়ার কারণ সম্পর্কে কিছু জানাতে পারেনি।
এ ব্যাপারে থানায় কোনও মামলা হয়নি এবং কেউ গ্রেফতার হয়নি।
