২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার নিশ্চিন্তা নামক স্থানে জয়পুরহাট-বগুড়া মহাসড়কে রোববার সকালে ঢাকা থেকে জয়পুরহাটগামী একটি কোচ ও একটি টেম্পুর মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছে।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2005, 03:20 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

টেম্পুচালক শরিফুল ইসলাম (২৫) দুর্ঘটনাস্থলেই নিহত হন। আহত  টেম্পু যাত্রী মাছ ব্যবসায়ী তোফাজ্জল হোসেন খুদা (৪০) জয়পুরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

পুলিশ জানায়, মাছ ব্যবসায়ী তোফাজ্জল টেম্পু যোগে মাছ নিয়ে জয়পুরহাট থেকে গোবিন্দগঞ্জ যাচ্ছিলেন। নিশ্চিন্তা মোড়ে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতি সম্পন্ন কেয়া পরিবহনের কোচের সঙ্গে টেম্পুটির সংঘর্ষ ঘটে।