আবুল কাশেমকে ফিলিপাইনের রাষ্ট্রদূত নিয়োগ
সরকার পরিকল্পনা মন্ত্রাণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সদ্য সাবেক সচিব মুহাম্মদ আবুল কাশেমকে ফিলিপাইনের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে।
আবুল কাশেম ১৯৭৩ সালে সরকারি চাকুরিতে যোগ দেন এবং এর পর থেকে তিনি বিভিন্ন মন্ত্রণালয়ে বহু গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন।
