ঢাকা বোর্ডের শতভাগ সাফল্যের তালিকার শীর্ষে হলিক্রস গার্লস হাইস্কুল
এবছর এসএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডে পাশের হার ও মোট পরীক্ষার্থীর ওপর ভিত্তি করে শীর্ষ প্রতিষ্ঠানের তালিকার শীর্ষে রয়েছে হলিক্রস গার্লস হাইস্কুল।
হলিক্রস গার্লস হাইস্কুল থেকে এবছর ২০৪ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করে এবং সকলেই পাশ করে।
তালিকার দ্বিতীয় স্থান অর্জনকারী রাজউক উত্তরা মডেল হাইস্কুলের অংশগ্রহনকারি ১৯৬ পরীক্ষার্থীই উত্তীর্ন হয়েছে।
এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে উদয়ন বিদ্যালয় এবং মোহাম্মদপুর প্রিপারেটরি এন্ড গালর্স হাইস্কুল রয়েছে চতুর্থ অবস্থানে।
উদয়ন বিদ্যালয় থেকে এবছর এসএসসি পরীক্ষায় মোট ১৩৮ জন এবং মোহাম্মদপুর প্রিপারেটরি এন্ড গালর্স হাইস্কুল থেকে ১২৯ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে এবং সকলেই উত্তীর্ন হয়।
তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে সেন্ট জর্জ হাই স্কুল (পরীক্ষার্থী ১১০ জন) এবং সাভার ক্যান্টানমেন্ট পাবলিক স্কুল (পরীক্ষার্থী ৯১ জন) ছষ্ঠ, ওয়াইএমসিএ গার্লস হাইস্কুল (পরীক্ষার্থী ৭৯ জন ) সপ্তম, মীর্জপুর ক্যাডেট কলেজ (পরীক্ষার্থী ৫১ জন) অষ্টম, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল, জেদ্দা (পরীক্ষার্থী ৫০ জন) নবম এবং ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুল (পরীক্ষার্থী ৪৩ জন) দশম অবস্থানে রয়েছে।
