২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লা জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাফিজের মৃত্যু

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কুমিল্লা জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক, মুক্তিযোদ্ধা আব্দুল হাফিজ (৬০) শনিবার সকালে মৃত্যুবরণ করেছেন। তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2005, 07:51 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র-কন্যা ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মুক্তিযোদ্ধা আব্দুল হাফিজ বিভিন্ন সামজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।

বাংলােেদশের কমিউনিস্ট পার্টির সভাপতি মঞ্জুরুল আহসান খান এবং সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম এক যুক্ত বিবৃতিতে আব্দুল হাফিজের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

বিবৃতিতে তারা বলেন, কমরেড আব্দুল হাফিজ এদেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষের মুক্তির সংগ্রামে নিবেদিত প্রান নেতা ছিলেন।