এসএসসি’র ফলাফলে চাঁদপুরের হাসান আলী স্কুলের ১০০ ভাগ সাফল্য
এবারের এসএসসি পরীক্ষায় চাঁদপুর জেলার হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় থেকে শতকরা একশ ভাগ পরীক্ষার্থী পাস করেছে। স্কুলের মোট ১৩৩ জন পরীক্ষার্থীর সকলেই কৃতকার্য হয়।
পরীক্ষার্থীদের মধ্যে এ-প্লাস পেয়েছে ৩৯ জন, এ-মাইনাস পেয়েছে ৬৮ জন, এ ১৮ জন, বি ছয়জন এবং দুইজন সি গ্রেড পেয়েছে।
আগের বছরও এ স্কুল থেকে এসএসসি পরীক্ষায় ১০০ ভাগ পরীক্ষার্থী পাস করেছিল।
এছাড়া মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১৯৫ জন পরীক্ষা দিয়ে ২৯ জন এবং আল আমিন একাডেমী থেকে ২১৯ জন পরীক্ষা দিয়ে ৬১ জন এ প্লাস পেয়েছে।
