২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের ৫টি স্কুল থেকে কোনও পরীক্ষার্থী পাস করেনি

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবারের এসএসসি পরীক্ষায় পাঁচটি স্কুল থেকে কোনও পরীক্ষার্থী পাস করেনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2005, 06:03 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

শিক্ষা বোর্ড সূত্র জানিয়েছে, গাইড্ডাছড়ি উচ্চ বিদ্যালয় নানিয়ারচর, বেনুধল পাড়া হাইস্কুল, মোমেনা সেকান্দার সরকারি বালিকা বিদ্যালয় সন্দীপ, সেন্টমার্টিন বিএন হাইস্কুল টেকনাফ ও কাট্টলি হাই স্কুল থেকে কোনও পরীক্ষার্থী পাস করেনি।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এওয়াই এম ওবায়দুল আকবর বিডিনিউজকে জানান, মূলত স্কুল হিসেবে নিবন্ধিত হলেও এসব স্কুলে পর্যাপ্ত শিক্ষক ও অবকাঠামো নেই। যার ফলে এই স্কুলগুলোর কোনও পরীক্ষার্থী পাস করতে পারেনি।

বোর্ড সূত্র জানায়, এসব স্কুলের সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা মাত্র ২৬ জন। গাইঞ্জাছড়ি স্কুলে নয়জন, বেনুধল পাড়া স্কুলে সাতজন , মোমেনা সিকান্দার স্কুলে চারজন, সেন্টমার্টিন স্কুলে তিনজন ও কাট্টলী স্কুলে তিনজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।