প্রয়াত প্রেমিকের টানে প্রেমিকার আত্মহত্যা
ক্যান্সারে আক্রান্ত প্রেমিকের মৃত্যুর এক সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে আত্মহত্যা করেছে প্রেমিকা। শুক্রবার পশ্চিম বঙ্গের একটি শহরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে কলেজ ছাত্রী
শুভ্রা কাটাল (২০)।
হাওরার চ্যাটার্জিহাট এলাকার শুভ্রা তার প্রেমিক গৌতম দাসের মৃত্যুর পর এতই শোকবিহবল হয়ে পড়ে যে, সে তার প্রেমিকের সান্নিধ্যে যাওয়ার লক্ষ্যে আত্মহত্যার পথ বেছে নেয়। গৌতম গত শনিবার মারা যায়।
পুলিশ সূত্র জানায়, তারা উভয়েই নরসিংহদত্ত কলেজের বানিজ্য বিভাগের শিক্ষার্থী। ১০ মাস আগে গৌতমের ক্যান্সার সনাক্ত হওয়ার আগে তারা উভয়ে পড়াশুনা শেষ করে বিয়ে করবে বলে সিদ্ধান্ত নেয়।
