২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরের পল্লীতে ইউপি সদস্য খুন

যশোরের পল্লীতে শুক্রবার রাতে ইনসানুল হক (৫০) নামে এক ইউপি সদস্য দুর্বৃত্তদের হাতে নির্মমভাবে খুন হয়েছেন। এসময় তার ছেলে ইয়ারুল হক জুয়েল (২২) আহত হয়।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2005, 10:15 AM

Updated : 26 Apr 2022, 05:51 PM

হাসপাতাল ও স্থানীয় সূত্র জানায়, যশোর সদরের দেয়ারা ইউনিয়ন পরিষদের সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতা ইনসানুল হক অন্যান্য দিনের মতো শুক্রবার রাতে তার ব্যবসা প্রতিষ্ঠান (ঝিকরগাছার কায়েমখোলা বাজারে) বন্ধ করে ছেলে জুয়েলের সাথে মোটর সাইকেলে করে বাড়ি ফিরছিলেন।

বাড়ি ফেরার পথে বাগমারা নামক স্থানে দুর্বৃত্তরা রাস্তায় ব্যারিকেড দিয়ে মোটর সাইকেলসহ তাদেরকে ফেলে দেয়।

এসময় দুর্বৃত্তরা ইনসানুল হকের গলায় দড়ি পেঁচিয়ে শ্বাসরোধ করে খুন করে। কোনওরকমে জুয়েল বেঁচে যায়।

এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড নাকি মোটর সাইকেল ছিনতাইকালে খুন, তা এখনও জানা যায়নি।