২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে ট্রেনের ধাক্কায় বরসহ আহত ১৫ জন

যশোর সদরের নতুনহাট রেলক্রসিঙ্গে শুক্রবার দুপুরে বরযাত্রার একটি মাইক্রোবাসে যশোরমুখী কমিউটার ট্রেন ধাক্কা দিলে বরসহ ১৫ জন আহত হয়েছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2005, 08:50 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

স্থানীয় সুত্র জানা যায়, ঝিকরগাছা মিশ্রিদেয়াড়া থেকে যশোর সদরের তেঘরিয়া গ্রামে বিয়েতে যাচ্ছিল চারটি মাইক্রোবাস। তিনটি মাইক্রোবাস পার হলেও শেষটি লাইনে আটকে যায়।

একই সময় বেনাপোল থেকে আসা যশোরমূখি কমিউটার ট্রেন মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে বর আজাদ (২৮) সহ ১৫ জন মারাত্মক আহত হয়। আহতরা সকলেই যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পরে কনে পক্ষের লোকজন আহতদের হাসপাতালে দেখতে যান।