২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউএনডিপি প্রধান লিজনার ৩ দিনের সফরে পার্বত্য চট্টগ্রাম যাচ্ছেন

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)’র বাংলাদেশ চ্যাপ্টার প্রধান লিজনার শনিবার তিনদিনের সফরে পার্বত্য চট্টগ্রাম যাচ্ছেন।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2005, 08:17 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

ইউএনডিপি সূত্র জানায়, বাংলাদেশ থেকে অন্য কর্মস্থলে যাওয়ার আগে লিজনারের এটি মূলতঃ একটি শুভেচ্ছা সফর।

ইউএনডিপি’র পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক  মাইকেল হাইন এবং সমন্বয়কারী কর্মকর্তা ড. নিয়াজ আহমদ পার্বত্য চট্টগ্রাম সফরে লিজনারের সাথে থাকবেন।

তবে সূত্র জানায়, পার্বত্য চট্টগ্রামে ইউএনডিপি’র উন্নয়ন কার্যক্রম নিয়ে বর্ণ-বৈষম্যের অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি সরেজমিন অনুধাবনের জন্যে  লিজনার এ সফর কর্মসূচি নিয়েছেন।

উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বৈষম্যমূলক নীতি অবলম্বনের অভিযোগ তদন্তে এর আগে ইউএনডিপি’র সমন্বয়কারী কর্মকর্তা ড. নিয়াজ আহমদ এবং সিনিয়র এডভাইজার মেজর জেনারেল (অবঃ) মঈনুল হোসেন পার্বত্য জেলাসমুহ সফর করেন।

লিজনার শনিবার খাগড়াছড়ি, রোববার রাঙ্গামাটি এবং শেষ দিনে ১১ জুলাই বান্দরবান পার্বত্য জেলা সফর করবেন।