ফটোসাংবাদিকের ওপর হামলায় এসসিবিএ’র নিন্দা
এনএসআই সদস্য কর্তৃক ফটোসাংবাদিক প্রহারের ঘটনায় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন (এসসিবিএ) শুক্রবার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
এসসিবিএ সভাপতি এডভোকেট মাহবুবে আলম এবং সম্পাদক এনায়েতুর রহিম বিডিনিউজকে জানান, ফটোসাংবাদিককে তার কর্তব্যে বাধা দিয়ে এনএসআই সদস্যরা সংবিধান পরিপন্থী কাজ করেছে।
এ ঘটনার সাথে সম্পৃক্ত এনএসআই সদস্যদের শাস্তিমুলক ব্যবস্থার দাবি জানিয়েছেন তারা।
বৃহস্পতিবার শেগুনবাগিচাস্থ এনএসআই অফিসের দেয়ালের ছবি তোলার ঘটনাকে কেন্দ্র করে এনএসআই সদস্যরা দুজন ফটো সাংবাদিককে আটক করে মারধোর করে এবং অপর চারজন ফটো সাংবাদিকের ওপর হামলা চালায় ও প্রহার করে।
