২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডনে বাংলাদেশীরা নিরাপদে: হাইকমিশনার মোফাজ্জল করিম

লন্ডনে বসবাসরত বাংলাদেশীরা অক্ষত রয়েছেন। বাংলাদেশের হাইকমিশনার ল-নে ধারাবাহিক বোমা বিস্ফোরণের ব্রিটিশ সরকারের সাথে  ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2005, 01:20 PM

Updated : 26 Apr 2022, 05:51 PM

লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোফাজ্জল করিম বৃহস্পতিবার রাতে বিডিনিউজকে টেলিফোনে একথা জানান।

মোফাজ্জল করিম বলেন, “ইনশাল্লাহ আমরা নিরাপদে রয়েছি। আমরা বিভিন্নভাবে যোগাযোগ করে দেখেছি কোন বাংলাদেশী লন্ডনে বোমা বিস্ফোরণে নিহত কিংবা আহত হয়নি।”

তিনি বলেন, হাই কমিশন লন্ডনে বসবাসরত বিভিন্ন নেতৃবৃন্দেও সাথে যোগাযোগ  করেছে। টাওয়ার হেমলেটস এর মেয়র, টাওয়ার হেমলেটস এর কাউন্সিলর এবং বিভিন্ন সম্প্রদায়ের নেতাদের সাথে আলাপকালে অযথা কোন বাংলাদেশীকে হয়রানি না করার অনুরোধ জানানো হয়েছে।

তিনি বলেন, “আমরা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শোকবার্তাটি ব্রিটিশ সরকারের কাছে পৌঁছে দিয়েছি।”

তিনি বলেন, বোমা বিস্ফোরণের পর ৮ থেকে ১০জন কর্মকর্তা অফিস করেছেন এবং অনেক কর্মকর্তা এবং কর্মচারি অফিসে আসতে না পেরে মাঝপথ থেকে বাড়ি ফিরে গেছেন। 

হাইকমিশনার বলেন, ঘটনার পর পূর্ব লন্ডনে যাওয়ার জন্য রওয়ানা হয়েছিলেন। এখানে অসংখ্য বাংলাদেশী বসবাস করে।  কিন্তু পুলিশ নিষেধ করায় তিনি সেখানে যেতে পারেননি। তিনি বলেন, “এ পর্যন্ত যতটা সংবাদ পেয়েছি, সেখানে বসবাসরত বাংলাদেশীরা ভালো আছেন। কেউ হতাহত হয়নি। ”

হাইকমশিনার বলেন, “আমি আশা করছি শুক্রবার সেখানে যাব এবং পূর্ব লন্ডন মসজিদে জুম্মার নামাজ আদায় করব। বাংলাদেশীদের সাথেও সেখানে কথা হবে।”

 লন্ডনে বৃহস্পতিবারের বোমা বিস্ফোরণে কমপক্ষে ৪০ জন নিহত এবং ৭শ’ জন গুরুতর আহত হয়েছে।