২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জি-৮ নেতারা লন্ডনে বিস্ফোরণের সমালোচনা করলেন

জি ৮ সম্মেলনে যোগদানকারি বিশ্ব নেতৃবৃন্দ লন্ডনে বিস্ফোরণ ও হত্যার ঘটনায় যৌথ নিন্দা জানিয়েছে। বিবিসি এ কথা জানায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2005, 10:16 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

নেতৃবৃন্দ বলেন, সন্ত্রাস সম্মেলন বন্ধ করতে পারবে না। বিশ্ব কল্যাণের স্বার্থে আলোচনা অব্যাহত থাকবে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী নিন্দা প্রকাশের এই যৌথ বিবৃতি পাঠ করেন।

নিন্দা বার্তায় বলা হয়, এই বিস্ফোরণ সমগ্র বিশ্বের মানবতার ওপর হামলা।

এর আগে টনি ব্লেয়ার বলেন, তার অনুপস্থিতিতে জি- ৮ নেতৃবৃন্দ আলোচনা চালিয়ে যাবেন।

ব্লেয়ার আরও বলেন, মানুষ যখন দারিদ্র মোকাবেলায় সমবেত হয়েছে তখন এই হামলার বিষযটি অত্যন্ত বর্বরতামূলক।

তিনি বলেন, এটা স্পষ্ট যে  জি ৮’র উদ্বোধনি অনুষ্ঠানকে কেন্দ্র করে এই হামলা চালানো হয়েছে।

চীন, ভারত, আফ্রিকার বিভিন্ন দেশের প্রতিনিধি ছাড়াও বিশ্বব্যাংক ও আইএমএফ’র মতো আন্তর্জাতিক সংস্থা’র প্রতিনিধিরা একযোগে এই যৌথ নিন্দা জানান।

টনি ব্লেয়ার ল-ন থাকাকালে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী জ্যাক স্ট্র জি ৮ সম্মেলনের সভাতিত্ব করবেন।