২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংবাদপত্রের স্বাধীনতা বিষয়ক আইন সংশোধনের কথা বলেছেন স্পিকার

জাতীয় সংসদের স্পিকার ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার সংবাদপত্রের স্বাধীনতা প্রসঙ্গে বিদ্যমান আইন সংশোধনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বুধবার আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের প্রতি আহ্বান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2005, 10:48 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

সরকারি দলের সাংসদ ডা. রুস্তম আলী ফরাজী পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে মন্তব্য করেন, কিছু কিছু সংবাদপত্র স্বাধীনতার অপব্যবহার করে তার বক্তব্য বিকৃত করে ছাপছে।

তিনি বলেন, আমরা (সাংসদরা) সাংবাদিকদের হয়রানির শিকার হচ্ছি। সংসদে দেওয়া আমার বক্তব্য কিছূ সংবাদপত্রে বিকৃত করে ছাপা হচ্ছে।

তিনি আরও বলেন, এ ব্যাপারে দেওয়া আমার প্রতিবাদপত্রও তারা ছাপেনি।

তিনি এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে স্পিকারকে অনুরোধ করেন।

পরে এ প্রসঙ্গে স্পিকার মন্তব্য করেন, এ সমস্যা সমাধানের একমাত্র পথ হলো সংবাদপত্রের স্বাধীনতা বিষয়ক আইনের সংশোধন করা।

তিনি বলেন, সুযোগ থাকলে তার অপব্যবহার হবেই।