২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ সার্জেন্ট জুলফিকার আরও একদিনের রিমান্ডে

ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতারকৃত পুলিশ সার্জেন্ট জুলফিকারকে মঙ্গলবার আরও একদিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন মূখ্য মহানগর হাকিমের আদালত। পাঁচ লাখ ৫৪ হাজার টাকা এবং ৫০ হাজার সৌদি রিয়েল ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতারকৃত জুলফিকারকে ইতিপূর্বে তিনদিনের রিমান্ডে নেওয়া হয়েছিল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2005, 06:44 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

মঙ্গলবার পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চ জুলফিকারকে আদালতে ন্যস্ত করে চারদিনের রিমান্ডে নেওয়ার জন্যে আবেদন জানান। অন্যদিকে এ্যাডভোকেট আবদুল হাই এবং এ্যাডভোকেট মুজিবুর রহমান জুলফিকারকে জামিন দেওয়ার জন্যে আবেদন জানান।

পুলিশ ফরোয়ার্ডিংয়ে ডিবি পুলিশ উল্লেখ করে, ছিনতাইয়ের ঘটনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে জুলফিকার। এ সম্পর্কে বিস্তারিত জানা এবং ছিনতাইয়ের টাকা উদ্ধারের জন্যে তাকে আবার রিমান্ডে নেওয়া জরুরি। 

দুপক্ষের বক্তব্য শোনার পর মহানগর হাকিম মীর আলী রেজা জামিনের আবেদন বাতিল করে জুলফিকারকে একদিনের রিমান্ডে নেওয়ার আদেশ প্রদান করেন।

আদালত সূত্র জানায়, অচিরেই এই মামলার চার্জশিট দেওয়া হবে। গত ২৯ জুন  জুলফিকারকে তার গ্রীনরোডের বাসা থেকে গ্রেফতার করা হয়েছিল।