২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোস্তাফা কামালকে কোরিয়ায় এবং গোলাম আকবর খন্দকারকে ওমানে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়া হচ্ছে

মোস্তাফা কামালকে কোরিয়ায় এবং গোলাম আকবর খন্দকারকে ওমানে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2005, 06:37 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

মোস্তাফা কামাল বর্তমানে ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত আছেন। তিনি ১৯৯৭ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সেকেন্ড লেফটেনেন্ট হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯৮৮ সালে তিনি পররাষ্ট্র মন্ত্রনালয়ের প্রটোকল উইংয়ে যোগ দেন। ওমানে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের আগে মোস্তাফা কামাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন মিশনে ও বিভাগে মিনিস্টার (রাজনৈতিক), মহাপরিচালক, পরিচালক, কনসুলার হিসেবে দায়িত্ব পালন করেন।

গোলাম আকবর খন্দকার বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি জাতীয় সংসদের সাবেক সদস্য।