ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ২টি বোমার বিস্ফোরণ
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেসা মুজিব হলে রোববার রাতে দু’টি শক্তিশালী বোমা বিস্ফোরিত হয়।
বোমা বিস্ফোরণের ফলে ছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সূত্র জানায়, রাত সাড়ে ১১টার দিকে প্রচ- শব্দে বোমা দুটির বিস্ফোরণ হয়। প্রথম বোমাটি বিস্ফোরণের কয়েক সেকে- পরই অপর বোমাটি বিস্ফোরিত হয়। তবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
বিস্ফোরণের কারণ জানা যায়নি।
