২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামাত সহিংসতা ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা করছে: জাকের পার্টি চেয়ারম্যান

জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমীর ফয়সাল মোজাদ্দেদী রোববার বলেছেন, জামাত সহিংসতা ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা করছে। ধর্মভিত্তিক রাজনীতি জাতি ও ধর্ম- কোনোকিছুর জন্যেই কল্যাণকর নয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2005, 10:02 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

মুন্সীগঞ্জের বালুরমাঠে রোববার এক জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জাকের পার্টির জেলা শাখার সভাপতি মোর্শেদুল ইসলামের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সভায় জাকের পার্টির চেয়ারম্যান বলেন, দেশপ্রেমিক শক্তির উচিত, সহিংসতা ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষক মৌলবাদী রাজনৈতিক দল জোট সরকারের অংশীদার জামায়াতে ইসলামিকে প্রতিহত করা।

তিনি বলেন, ধর্মভিত্তিক সহিংস রাজনীতি জনগণের জন্যে কোনও অবদান রাখে না এবং কতিপয় রাজনৈতিক দল ও নেতার অপব্যবহারের কারণে ‘ধর্ম’ শব্দটিও মর্যাদা হারাচ্ছে।

তিনি বলেন, দেশপ্রেমিক শক্তির উচিত হবে জামায়াতে ইসলামিকে প্রতিহত করা। এরা এখন দেশকে একটি ইসলামি চরমপন্থি দেশে পরিণত করতে চাইছে।