২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাইকোর কাছে ক্ষতিপূরণ আদায়সহ বিভিন্ন দাবিতে টেংরাটিলায় সিপিবির সমাবেশ

টেংরাটিলায় অগ্নিকা-ের জন্যে দায়ী নাইকোর কাছ থেকে ক্ষতিপূরণ আদায়, দোষী ব্যক্তিদের শাস্তি ও অসম চুক্তি বাতিলের দাবিতে  সুনামগঞ্জের টেংরাটিলায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) রোববার সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2005, 08:36 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

সমাবেশে বক্তারা নাইকোর কাছ থেকে ক্ষতিপূরণ আদায়, দুর্নীতিবাজ মন্ত্রী, আমলা ও কমিশন এজেন্টদের শাস্তি এবং নাইকোর সাথে অসম চুক্তি বাতিলের দাবি জানান।

চিত্তরঞ্জন তালুকদারে সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন কমরেড সৈয়দ আবু জাফর আহমেদ, আজহারুল ইসলাম আরজু, মিহির বিশ্বাস, তাজুল ইসলাম, এনাম আহমেদ প্রমুখ। 

নেতৃবৃন্দ দেশের জাতীয় সম্পদ বিনষ্ট করার বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম জোরদার করার জন্যে দেশবাসীর প্রতি আহবান জানান।