২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০১০ সালে চট্টগ্রামে ২৮ কোটি ৫০ লাখ লিটার ঘাটতি নিয়ে পানির মোট চাহিদা দাঁড়াবে ৭২ কোটি লিটার

চট্টগ্রাম মহানগরীতে ২০১০ সালে পানির চাহিদা বেড়ে দাঁড়াবে ৭২ কোটি লিটার। চট্টগ্রাম ওয়াসার বর্তমান উৎপাদন ক্ষমতা এবং বাস্তÍবায়নাধীন প্রকল্পগুলোর উৎপাদন শুরু হলে ২০১০ সালে ওয়াসার সরবরাহ দাঁড়াবে ৪৩ কোটি ৫০ লাখ লিটার। ঘাটতি থেকে যাবে ২৮ কোটি ৫০ লাখ লিটার।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2005, 08:25 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

চট্টগ্রাম ওয়াসার কাছে দাতা সংস্থা জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের (জেবিআইসি) কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্পের প্রাথমিক প্রতিবেদন পেশ উপলক্ষ্যে রোববার আয়োজিত এক কর্মশালায় এ তথ্য জানানো হয়।

চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান মাকসুমুল হাকিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় আরও উপস্থিত ছিলেন জেবিআইসি ও তাদের পক্ষে প্রকল্পের কাজের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান এনজেএস-এর প্রতিনিধিবৃন্দ, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), চট্টগ্রাম ওয়াসা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

কর্মশালায় জেবিআইসি প্রতিনিধিরা জানান, বর্তমানে চট্টগ্রাম ওয়াসার সবগুলো প্রকল্প থেকে প্রতিদিন ১৭ কোটি লিটার পানি উৎপাদিত হয়। জেবিআইসি, ইতালি সরকার ও বাংলাদেশ সরকারের নিজস্ব তহবিলে তিনটি প্রকল্প বাস্তবায়িত হলে প্রতিদিন উৎপাদন বৃদ্ধি পাবে আরও ২৬ কোটি ৫০ লাখ লিটার।

এর মধ্যে জেবিআইসির আর্থিক সহায়তায় কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্পের আওতায় ১৩ কোটি ৫০ লাখ লিটার, ইতালি ও বাংলাদেশ সরকারে অর্থায়নে মদুনাঘাট পানি শোধনাগার সম্পসারণ প্রকল্পের আওতায় চার কোটি লিটার ও বাংলাদেশ সরকারে অর্থায়নে মোহরা পানি শোধনাগার সম্প্রসারণ প্রকল্পের আওতায় নয় কোটি লিটার পানি উৎপাদিত হবে।

কর্মশালায় চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান বলেন, চট্টগ্রামবাসীর পানির চাহিদা মেটানোর জন্যে আরও নতুন প্রকল্প গ্রহণ করা হবে।