২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে বৃষ্টির কারণে লাখ লাখ টাকার ফসলহানি

টানা ক’দিনের প্রবল বর্ষণে ফেনীর তিনটি উপজেলার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গিয়ে বিনষ্ট করেছে লাখ লাখ টাকার ফসল।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2005, 06:08 PM

Updated : 26 Apr 2022, 05:50 PM

জেলার সোনাগাজী কাজীরহাট রেগুলেটরের ভাটিতে ছোট ফেনী নদীর ওপর পাঁচটি আড়িবাঁধ ও কৃত্রিম চ্যানেল (লুপকাটিং) তৈরি করার ফলে পানি জমে যাওয়ার সংকট তীব্র আকার ঞারন করেছে।  জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রোববার অনুষ্ঠিত “জেলার আইন শৃঙ্খলা কমিটির” সভায় এ কথা জানান হয়।

জেলার দ্বায়িত্বপ্রাপ্ত মন্ত্রী অধ্যাপিকা জাহানারা বেগম সভাপতিত্বে এ সভায় স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন উপস্থিত ছিলেন।

সভায় দ্রুত বাঁধ কেটে বন্যা নিয়ন্ত্রণের জন্য পানি উন্নয়ন বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি অনুরোধ জানান হয়।

জেলার দাগনভূঁঞা উপজেলার সিন্দুরপুর, সদর উপজেলার পাঁচগাছিয়া ও শর্শদি ইউনিয়নের কয়েকটি গ্রামের বিস্তীর্ণ এলাকা পানির নীচে তলিয়ে গিয়ে আউশ ধান, শাক-সবজি সহ বিভিন্ন ধরনের ফসল বিনষ্ট হয়েছে।

বর্ষণে জমে যাওয়া পানির তোড়ে তিন উপজেলার ২০/২৫ টি গ্রামে বন্যা দেখা দিয়েছে।