‘দৈনিক আমাদের সময়ে’ গ্রেনেড হামলার হুমকি
অজ্ঞাত পরিচয়ের সন্ত্রাসীরা দৈনিক আমাদের সময় পত্রিকা অফিসে গ্রেনেড হামলার হুমকি দিয়েছে। দৈনিকটির সম্পাদককে দেওয়া এক চিঠিতে সন্ত্রাসীরা এই হুমকি দেয়।
রোববার দৈনিক আমাদের সময় কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ওই পত্রে ৭ দিনের মধ্যে পত্রিকার প্রকাশনা বন্ধ করার হুমকি দিয়ে বলা হয়, অন্যথায় পত্রিকা অফিসটিতে গ্রেনেড হামলা চালানো হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিষয়টি নব গঠিত নিউ মার্কেট থানা পুলিশকে অবহিত করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় একটি জিডি দায়ের করা হয়।
