২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে হাজতিকে গলা কেটে হত্যার চেষ্টা

গাজীপুর জেলা কারাগারে শুক্রবার এক হাজতিকে অপর এক হাজতি ব্লেড দিয়ে জবাইয়ের চেষ্টা করে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2005, 09:21 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

গুরুতর আহত হাজতি অলিয়র রহমানকে (নং ৩০৭২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খোঁজ নিয়ে যায়, হামলাকারি হাজতি সুজন (২৫) বেশ কিছু দিন ধরে গাজীপুর কারাগারে থাকলেও ৫/৬ দিন আগে কেন্দ্রীয় কারাগার থেকে অলিয়র রহমানকে এখানে নিয়ে আসা হয়।

শুক্রবার সকাল ৭ টায় ঘুমন্ত অলিয়রের ওপর ব্লেড নিয়ে চড়াও হয় সুজন। এ সময়ে অলিয়র চিৎকার করলে অন্যান্য হাজতি ও কয়েদিরা  এসে উদ্ধার করে তাকে পাঠায় গাজীপুর সদর হাসপাতালে। পরে তাকে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

উভয় কয়েদীর বাড়ি নারায়ণগঞ্জে। একত্রে ডাকাতি করতে গিয়ে তাদের মধ্যে বিরোধের সূত্রপাত ঘটে।