ভালোবেসে পাগলা গারদে প্রেমিক-প্রেমিকা
প্রেমে পড়ে বিপাকে পড়েছে ভারতের উত্তর প্রদেশের যুবক-যুবতী। দু’জনই এখন পাগলা গারদে। প্রেমিকার ভাই তার বোন মানসিকভাবে সুস্থ নয় বলে আদালতে মামলা ঠুকলে দু’জনকেই সেখানে আটকে রাখা হয়েছে। নয়া দিল্লি টেলিভিশন শুক্রবার এ সংবাদ পরিবেশন করে।
উত্তর প্রদেশের কৃত্রিম অলঙ্কার নিমার্তা পঙ্কজ শর্মা (৩২)-র সাথে পাঁচ বছর আগে পরিচয় ঘটে øাতকোত্তর ছাত্রী সারিকার। এরপর তাদের মধ্যে মেলবন্ধন বাড়ে এবং গভীর প্রণয় গড়ে উঠে। গত মাসে তারা ঘর বাঁধবে বলে সিদ্ধান্ত নেয়। কিন্তু মেয়ের আত্মীয়-স্বজনের সায় না পেয়ে কোর্ট ম্যারেজের সিদ্ধান্ত নেয় তারা।
কিন্ত বাদ সাধে সারিকার ভাই। বিয়ে বন্ধ করার জন্য সে আদালতে গিয়ে সারিকা মানসিক রোগী বলে মিথ্যা মামলা দাঁড় করায় এবং বিয়ের প্রচন্ড বিরোধিতা করে।
ফলে শুধু সারিকা নয়, পঙ্কজকেও আগ্রার মানসিক হাসপাতালে ১০ দিন পর্যবেক্ষণে রাখার জন্য আদালত ২৩ জুন নির্দেশ দেয়।
হাসপাতালের পরিচালক সুরেশ শর্মা প্রাথমিক পরীক্ষার পর অতিরিক্ত জেলা প্রশাসককে জানিয়ে দিয়েছেন যে, অভিযুক্তদের মধ্যে কোন প্রকার মানসিক বৈকল্যের প্রমানাদি তারা পাননি। তবে আদালতের নির্দেশ অনুযায়ী ১০ দিন তারা পঙ্কজ এবং সারিকাকে পরীক্ষা করবেন এবং চূড়ান্ত রিপোর্ট দেবেন।
পঙ্কজের বাবা ছোটে লাল এ বিয়ে নিয়ে সদিচ্ছা প্রকাশ করলেও ছেলে পাগলা গারদে থাকায় কিছুটা বিষণœ তিনি। বলেন, সারিকার পরিবার উচ্চবিত্ত হওয়ায় এ বিয়ে মেনে নিতে পারছে না।
গত ১৭ জুন থেকে পঙ্কজ-সারিকা দু’জনই পাগলা গারদে। জুলাইয়ের ৭ তারিখ চিকিৎসকের রির্পোটের ওপর নির্ভর করছে তাদের ভাগ্য।
