২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসি-১০ উদ্ধারে রেলওয়ে ও চট্টগ্রাম বন্দরের সাহায্য চেয়েছে বিমান

বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ দুর্ঘটনা কবলিত ডিসি- ১০ উদ্ধারে রেলওয়ে ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাহায্য চেয়েছে। বিমানটি শুক্রবার সকালে চট্টগ্রাম শাহ্ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে দুর্ঘটনায় পতিত হয়।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2005, 03:35 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

বিমান কর্মকর্তারা জানায়, দুর্ঘটনায় চারজন যাত্রী সামান্য আহত হয়েছে। এরা হলো  আব্দুল হামিদ, শাহজাহান, ওসমান ও সেলিমুল্লাহ ।

দুবাই থেকে ঢাকাগামী বিমানটি সকাল পৌনে ন’টার দিকে ঝড়ো বৃষ্টির মধ্যে অবতরণকালে  এর একটি পাখায় আগুন ধরে যায় এবং এরপর দ্রুত এটি বিমান বন্দরের রানওয়েতে আছড়ে পরে। বিমানটিতে ২১৪ জন যাত্রী ও ক্রু ছিল।

এদিকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক ইঞ্জিনিয়ার হাবিবুল্লাকে প্রধান করে   এ ব্যাপারে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি ঘঠন করা হয়েছে।