২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নগরীতে র‌্যাবের হাতে চাঁদাবাজ আটক

র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব) সদস্যরা বৃহস্পতিবার রাজধানীর মধ্য বাড্ডা থেকে এক চাঁদাবাজকে গ্রেফতার করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2005, 09:48 AM

Updated : 26 Apr 2022, 05:49 PM

আটক চাঁদাবাজের নাম হাবিবনূর রহমান ওরফে জসিম।

আটক জসিম এবং তার কয়েকজন সহযোগীর বিরুদ্ধে দ্রুত বিচার ট্রাইবুনালে একটি মামলা দায়ের করা হয়েছে।

বাড্ডা থানা পুলিশ জানায়, জসিম গত ২৭ জুন ব্যবসায়ী মোহাম্মদ আলীর কাছ থেকে চাঁদা দাবি করে।

বৃহস্পতিবার রাতে জসিম ওই ব্যবসায়ীর কাছে চাঁদার টাকা নিতে আসলে র‌্যাব সদস্যরা তাকে হাতে নাতে ধরে ফেলে।