২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘে নিযুক্ত রাষ্ট্রদূত ড. ইফতেখারকে নিউইয়র্ক নগরের পক্ষ থেকে ‘ইন্টারন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড’ প্রদান

জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি ড. ইফতেখার আহমদ চৌধুরীকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরের পক্ষ থেকে সম্মানসূচক বার্ষিক ‘ইন্টারন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2005, 05:20 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

নিউইয়র্ক সুপ্রীম কোর্টের রোটুনডা লবিতে মঙ্গলবার সন্ধ্যায় এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়। বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠানে দক্ষিণ এশিয়ার ঐতিহ্য তুলে ধরা হয়।

পুরস্কার প্রদানের সময় সিটি কম্পট্রোলার উইলিয়াম থম্পসন বলেন, কূটনৈতিক ক্ষেত্রে অসাধারণ নেতৃত্ব, স্বতন্ত্র ও সম্মানজনকভাবে বাংলাদেশকে জাতিসংঘে উপস্থাপন করার ক্ষেত্রে তার অঙ্গীকার এবং দক্ষিণ এশিয়ার সমৃদ্ধ ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরার ক্ষেত্রে আত্মত্যাগের জন্য তাকে এই পুরস্কারের জন্য বেছে নেয়া হয়েছে।

ইফতেখার চৌধুরীকে একজন সত্যিকার নিউইয়র্কবাসী বলে অভিহিত করেন উইলিয়াম।