২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি‘তে ২ ও ৩ জুলাই ধর্মঘট আহ্বান

সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা বিরোধী ছাত্রজোট আগামী ২ ও ৩ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘট আহ্বান করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2005, 10:21 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

বাসের চাপায় হ্যাপি নিহত হওয়ার পর সাধারণ ছাত্রদের উপর হামলাকারি ছাত্রদলের সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের দাবিতে তারা এ ধর্মঘট আহ্বান করেছে।

বুধবার শহীদ আসাদ মিলনায়তনে অনুষ্ঠিত এক সভা থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ২৮ মে’র হামলার জন্যে রমনা থানার ওসি’র শাস্তি দাবি করা হয়।

সভায় উপস্থিত ছিলেন ছাত্রলীগের সভাপতি লিয়াকত সিকদার, জাসদ ছাত্রলীগের সভাপতি শরিফুল কবীর স্বপনসহ অন্যান্য নেতৃবৃন্দ।