২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে বয়লার বিস্ফোরিত হয়ে ২ ব্যক্তি ঝলসে গেছে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় একটি ধান ভাঙ্গার মিলের বয়লার বিস্ফোরিত হয়ে বুধবার দুই শ্রমিক গুরুতর আহত হয়। তাদের ঠাকুরগাঁও সদর আধুনিক হাসপাতালে ভর্তি হয়েছে।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2005, 06:59 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

আহতরা হলো উপজেলার খকসা গ্রামের দেশী বর্ম্মণ (২০) এবং নমিনী বর্ম্মন (১৮)। তারা জানায়, সকালে মিলের স্টিমে হিট দেওয়ার সময় হঠাৎ বয়লার বিস্ফোরিত হলে তাদের শরীর ঝলসে যায়। চিকিৎসকরা জানান, তাদের অবস্থা আশংকাজনক।