২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘাসফুল’র আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

ঘাসফুল জাতীয় শিশু কিশোর সংগঠন বিশ্ব শিশু দিবস উপলক্ষ্যে মঙ্গলবার আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2005, 09:54 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

ধানমণ্ডির রাশিয়ান কালচারাল সেন্টার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাসান আব্দুল্লাহ্ বিপ্লব। প্রধান ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন যথাক্রমে আওয়ামী লীগের প্রচার সম্পাদক আসাদুজ্জামান নূর এমপি এবং বিশিষ্ট শিশু সংগঠক ড. আওলাদ হোসেন।

আসাদুজ্জামান নূর ইতিহাস বিকৃতির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার পাশাপাশি শিশুদের সঠিক ইতিহাস শিক্ষা দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।