চাঞ্চল্যকর এইট মার্ডার মামলার আসামি গ্রেফতার
চট্টগ্রামের চাঞ্চল্যকর ছাত্রলীগের আট নেতাকর্মী হত্যা মামলার অন্যতম আসামি বজল আহমদকে (৩৫) পুলিশ মঙ্গলবার গ্রেফতার করেছে।
সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বায়েজীদ থানা পুলিশ শেরশাহ কলোনী এলাকা থেকে বজলকে গ্রেফতার করে। বজল আহমদ বায়েজীদ থানাধীন মাইজপাড়ার অলি আহমদের ছেলে।
চাঞ্চল্যকর এই হত্যা মামলার চার্জশীটভুক্ত ২২ আসামীর মধ্যে বজলসহ এ পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্যতম আসামী গিট্টু নাছির এবছর ১ মার্চ র্যাবের ক্রসফায়ারে মারা যায়।
২০০২ সালের ১২ জুলাই বহদ্দারহাট এলাকায় এই হত্যাকান্ড সংঘটিত হয়।
