২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাইকোকে দেশ থেকে বহিস্কারের দাবি

টেংরাটিলা গ্যাস দুর্ঘটনার সাথে জড়িতদের শাস্তি, ক্ষতিপূরণ আদায় এবং নাইকো’কে দেশ থেকে বহিস্কারের দাবি জাানিয়েছে জনউদ্যোগ ও গ্রীণফোর্স।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2005, 04:31 PM

Updated : 26 Apr 2022, 05:49 PM

মঙ্গলবার ঢাকার শাহবাগে বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে সংগঠন দুটির নেতারা এ দাবি জানান।

শরীফুজ্জামান শরীফের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন আবুল মকসুদ, রুহিন হোসেন প্রিন্স, আবু নাসের খান, প্রকৌশলী গোলাম কিবরিয়া, তুষার রেহমান প্রমুখ।

সমাবেশে বক্তারা নাইকোকে বহিস্কার ছাড়াও সকল প্রকার অসম চুক্তি বাতিলের দাবি জানান।