২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে হেরোইনসহ আটক মাদকব্যবসায়ীরা রিমান্ডে

যশোরে পাঁচশ’ গ্রাম হেরোইনসহ আটক পাঁচ মাদকব্যবসায়ীর মধ্যে চারজনকে তিনদিনের রিমান্ডে নিয়েছে র‌্যাব-৬।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2005, 08:03 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

এরা হলো-মজিবর রহমান, সাইফুল ইসলাম, আবুল হোসেন ও তৈয়বুর রহমান। ধৃত পাঁচজনের মধ্যে একমাত্র মহিলা সদস্য জরিনা বেগমকে যশোর কেন্দ্রীয় কারাগারে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।

রোববার র‌্যাব-৬ এর সদস্যরা উল্লেখিত আসামিদের সাত দিনের রিমান্ডের আবেদন জানায়, যশোর ঘ অঞ্চল ম্যাজিস্ট্রেট আদালতে।

সূত্র জানায়, যশোরের শার্শা থানা পুলিশ গত ১৫ জুন শার্শার বাগআঁচড়ার আমেনা ক্লিনিক থেকে পাঁচশ’ গ্রাম হেরোইনসহ পাঁচ জনকে আটক করে।