২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে যাত্রীবাহী বাস থেকে হেরোইন উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস এনপি এলিগ্যান্স থেকে সোমবার বিকেলে বিডিআর ২ শ গ্রাম হেরোইন আটক করেছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2005, 07:54 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

বিডিআর সূত্র জানায়, গোপণ সংবাদের ভিত্তিতে বিডিআরের একটি দল শহরের অক্ট্রয় মোড়ের কাছে বাসে তল্লাশি চালিয়ে যাত্রী আসনের উপরের বাংকারে থাকা একটি ট্রাভেল ব্যাগের ভেতর থেকে হেরোইনের প্যাকেটগুলো উদ্ধার করে।

এ ঘটনা কাউকে আটক করা হয়নি।

এনপি এলিগ্যান্সের এই বাসটিতে মাত্র তিনজন যাত্রী ছিল।