২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ কর্মকর্তাদের প্রশিক্ষণে নতুন কৌশল অন্তর্ভুক্ত করতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর নির্দেশ

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর পুলিশ কর্মকর্তাদের প্রশিক্ষণে যুগের সাথে তাল মিলিয়ে নিত্য নতুন প্রশিক্ষণ কৌশল অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2005, 04:49 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পুলিশ স্টাফ কলেজের গভর্নিং বডির ষষ্ঠ সভায় সোমবার সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।

সভায় স্বরাষ্ট্র সচিব সফররাজ হোসেন, শিক্ষা সচিব, আইন সচিব, অর্থ সচিব, সংস্থাপন সচিব, পুলিশের মহাপরিদর্শক, বিপিএটিসির রেক্টর ও সংশিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, গত দেড় বছরে ২১টি প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে দেশের প্রায় সাতশ’ পুলিশ কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সভায় পুলিশ কর্মকর্তাদের আইন-শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণের পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা, অর্থ ব্যবস্থাপনা, মাদক চোরাচালান দমন এবং প্রজনন স্বাস্থ্যসহ সামাজিক বিষয়ে প্রশিক্ষণ নিয়ে দক্ষতা অর্জনের নির্দেশ দেন।