২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বয়লার বিস্ফোরণে বয়লার বিস্ফোরণে কুড়িগ্রামে ২ জনের মৃত্যু, আহত ৫

কুড়িগ্রাম সদর উপজেলার পাটেশ্বরী এলাকায় মাধবপুর চাতালে রোববার রাতে এক বয়লার বিস্ফোরণে দুজন নিহত এবং পাঁচজন আহত হয়েছে। নিহতরা হচ্ছে লালচাঁদ (৪০) ও রাকিব (৫)।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2005, 04:39 PM

Updated : 26 Apr 2022, 05:48 PM

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পাটেশ্বরী বাস স্ট্যান্ড সংলগ্ন চাতালে রাত আটটার দিকে বিকট শব্দে বয়লারটি বিস্ফোরিত হয়। এসময় শ্রমিকরা ধান সিদ্ধ করার কাজে ব্যস্ত ছিল। ঘটনাস্থলেই শহীদুলের পুত্র রাকিব মারা যায়। বয়লারের প্রধান কর্মচারি লালচাঁদ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

গুরুতর আহতদের মধ্যে হামিদ (২২) ও মজিদা বেগমকে (৩০) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আহত শহীদুল (২৬), আমিন (৩০) ও সামাদ (২৫) কুড়িগ্রাম হাসাপাতালে চিকিৎসাধীন আছে।

ঘটনার ব্যাপারে স্থানীয় অধিবাসি আব্দুল কাদেরসহ বয়লারের শ্রমিকরা জানিয়েছেন, মালিক পক্ষের অবহেলা এবং নিয়মবহির্ভুভাবে নিুমানের বয়লার নির্মাণ করায় এই বিস্ফোরণ ঘটেছে।

এ ব্যাপারে কুড়িগ্রাম থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।