কুড়িল রেল ক্রসিংয়ে ট্রেন, মিনি বাস ও ট্যাক্সি ক্যাবের মুখোমুখি সংঘর্ষে ৩ নিহত, আহত ১৫
রাজধানীর বাড্ডা থানার কুড়িল বিশ্বরোড রেল ক্রসিংয়ে রোববার রাতে ট্রেন, মিনি বাস ও ট্যাক্সি ক্যাবের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে তিন জন নিহত ও ১৫ জন আহত হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে পুলিশ ও স্থানীয় সূত্র আশংকা প্রকাশ করেছে।
বাড্ডা থানা পুলিশ বিডিনিউজকে জানায়, রাত পৌনে ১১ টার দিকে ঢাকা মুখি ও ঢাকা থেকে বাইরের দিকে যাওয়া দু’টি ট্রেন প্রায় একই সময় কুড়িল রেল ক্রসিং পার হচ্ছিলো। একটি ট্রেন রেল ক্রসিং পার হওয়ার পরপরই গেট খুলে দেওয়া হলে একটি মিনি বাস ও একটি ট্যাক্সি ক্যাব রাস্তা পার হতে এগিয়ে যায়। ঠিক ওই মুহূর্তে আরেকটি ট্রেন দ্রুত ঘটনাস্থলে পৌঁছলে মুখোমুখি এ সংঘর্ষে তিন জন নিহত ও প্রায় ১৫ জন আহত হয়। আহতদের মধ্যে কয়েকজনকে আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সতর্কিকরন সিগনালের ভুলের কারনে এই ঘটনা ঘটে বলে বাড্ডা থানার ওসি আব্দুল মালেক বিডিনিউজকে একথা জানান।
এদিকে থানার সাব ইনসপেক্টার আব্দুল হাই জানায়, স্টেশনের পোস্টম্যান ট্রেন চলাচলের সময় সম্পর্কে অবগত না থাকায় এই ঘটনা ঘটে।
বাংলাদেশ জেনারেল রেলওয়ে পুলিশ (জিআরপি) এর সাব ইনসপেক্টার মোহাম্মদ বাবুল বিডিনিউজকে জানায়, সতর্কিকরন সিগনাল না জেনে একটি বাস ও ট্যাক্সিক্যাব যখন ট্রেন লাইন পার হচ্ছিল তখনই দ্রুতগামী একটি ট্রেনের ধাক্কায় এই ঘটনা ঘটে। তিনি আরও বলেন, একটি ট্রেন চলে যাবার পর গাড়ি দুটি দ্রুত পার হতে চেস্টা করে কিন্তু পরবর্তীতে আরও একটি ট্রেন আসলে এ সংঘর্ষ ঘটে।
উপকুল নোয়াখালী এক্সপ্রেস নামে এই ট্রনটির সাথে সংঘর্স হয়েছিল কিনা তা তিনি বলতে পারেননি। ট্রেনটি নেয়াখালী থেকে ঢাকায় এসে আবার ঢাকা ত্যাগ করছিল। তিনি বলেন, আমরা একজন যাত্রীর মৃত্যুর খবর শুনেছি এবং এ মুহূর্তে আহতের সংখ্যা বলা যাচ্ছে না।
বাংলদেশ রেলওয়ে কর্মকর্তা, পুলশ এবং জিআরপি ঘটনাস্থল পরিদর্শনে গেছেন।
